লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে সাড়ে তিন বছর বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর আড়াইটায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিদাঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

যমজ দুই শিশু হলো- হরিদাঘোনা এলাকার আজিজুল হকের ছেলে মোহাম্মদ আদিল ও মোহাম্মদ আবিদ। স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার আগে যমজ শিশু দুটি বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির কাছে পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না দেখে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে স্বজনরা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে।

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X