মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৫:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সাভারে কর্মী সম্মেলন। ছবি : কালবেলা
সাভারে কর্মী সম্মেলন। ছবি : কালবেলা

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক প্রাণবন্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেলে ইয়ারপুরের হাজীবাড়ি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার।

সম্মেলন ঘিরে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুনসহ নেতাকর্মীরা হাজীর হন সমাবেশস্থলে। হঠাৎ শুরু হওয়া বৃষ্টিও থামাতে পারেনি নেতাকর্মীদের উচ্ছ্বাস। বৃষ্টিকে উপেক্ষা করেই তারা সম্মেলনে অংশ নেন এবং কর্মসূচিকে সফল করে তোলেন।

বক্তারা বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত করে ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে। ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং নেতৃত্বে আসবে নতুন উদ্যম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X