পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফকে লাঠি হাতে রুখে দিল বাংলাদেশিরা

লালমনিরহাটের পাটগ্রামে পুশইনের চেষ্টায় স্থানীয়দের প্রতিরোধ। ছবি : কালবেলা
লালমনিরহাটের পাটগ্রামে পুশইনের চেষ্টায় স্থানীয়দের প্রতিরোধ। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন (পাগল) এক যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। এতে বাধা দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও এলাকাবাসী।

এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে তারা বাংলাদেশের অভ্যন্তর থেকে ছয়টি গরু ধরে নিয়ে যায়। সোমবার (২৬ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দিয়েছে বিএসএফ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ মহকুমা সদর থানার বাগডোগরা সীমান্ত এলাকা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল গ্রামের নয়াবাড়ি রহমানপুর সীমান্ত এলাকা। সোমবার দুপুর দেড়টায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার প্রধান পিলার ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের সীমান্ত এলাকায় অস্ত্র/রাইফেল হাতে নিয়ে ভারতের বাগডোগরা বিএসএফ ক্যাম্পের পাঁচ সৈনিকের সঙ্গে ছয়জন মানুষ আসে। এদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন ছেলের (বোবা) দুই হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। দড়ি দিয়ে হাত বাঁধা বোবা ছেলেটিকে বিএসএফ মারধর করতে থাকে। সঙ্গে আসা লোকজনদের দিয়ে বিএসএফসহ বাংলাদেশের দিকে ঠেলে পাঠাতে থাকে ছেলেটিকে।

এ সময় পার্শ্ববর্তী জমিতে চাষাবাদের কাজ করতে থাকা স্থানীয় এলাকাবাসী এ ঘটনা দেখে এগিয়ে যায়। হাতে লাঠি নিয়ে বিএসএফের এ অপতৎপরতা রোধে প্রতিবাদ জানিয়ে তর্ক করতে থাকে। এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পাটগ্রাম ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিএসএফ ও লোকজনেরা বোবা ছেলেটিকে শূন্যরেখায়/নো-ম্যান্সল্যান্ডে রেখে চলে যাওয়ার সময় ঘটনাস্থলের নয়াবাড়ি রহমানপুর এলাকা থেকে জমিতে বেঁধে রাখা মোহাম্মদ তুহিন মিয়ার পালিত ৬টি গরু নিয়ে দ্রুত ওই বিএসএফ ও ভারতীয় লোকজনরা ভারতের অভ্যন্তরে ঢোকে।

পাটগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, শুনেছি একজন পাগল ছেলেকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় বিএসএফ একজনকে পুশইন করার চেষ্টা করে। পরে ওই মানসিক যুবকের হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রাখে। এ ঘটনায় বাংলাদেশি ৬টি গরু বিএসএফ ধরে নিয়ে যায়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় সীমান্তে পতাকা বৈঠক চলছে। গরুগুলো ফেরত দিয়েছে বিএসএফ। আমরা স্পষ্ট বলেছি পাগল তোমাদের। তাকে কোনোভাবেই আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X