বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০১:৩৭ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে মাছ ধরতে গিয়ে আটক সবাই

আটকরা। ছবি : সংগৃহীত
আটকরা। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়ে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে আটকদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার। এর আগে, বিকেলে উপজেলার ধনতলা ইউনিয়নের মণ্ডলেরঘাট এলাকায় তাদের আটক করা হয়।

আটক সাতজনের মধ্যে তিনজনের বাড়ি বালিয়াডাঙ্গী ও চারজনের বাড়ি রুহিয়া থানায়। বালিয়াডাঙ্গী থানার তিনজনের মধ্যে রয়েছেন- মাহাতপাড়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে বজলার হোসেন (৪০), ধনতলা গ্রামের হযরত আলীর ছেলে খাদেমুল ইসলাম (৪০) ও গোলবস্তী গ্রামের আব্দুল লতিফের ছেলে মনসুর আলী (৩৬)। রুহিয়া থানার চারজনের মধ্যে আছেন- কানি কোশলগাঁও গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আজহারুল (৪৭), পশিরুল ইসলামের ছেলে খাদেমুল ইসলাম (৫২), সুলতান আলীর ছেলে ফেরদৌস আলী (৪০) ও মোজাহারুল ইসলামের ছেলে সবুজ আলী (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সাত ব্যক্তি দুপুরে ধনতলা ইউনিয়নের মণ্ডলেরঘাট এলাকায় মেইন পিলার নং ৩৯৩/৮-এস ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নো ম্যান্স ল্যান্ডে মাছ ধরছিলেন। এ সময় ঠাকুরগাঁও ৫০ বিজিবির ধনতলা ক্যাম্পের একটি টহলদল তাদের আটক করে। আটকদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম এবং জাল জব্দ করা হয়। পরে, বিজিবি সদস্যরা তাদের সন্ধ্যার দিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X