ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে যাওয়া হলো না ২ বোনের

মারা যাওয়া শিশুর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
মারা যাওয়া শিশুর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ঝিনাইদহের মহেশপুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দুই শিশু হলো- খোসালপুর গ্রামের শফিকুলের মেয়ে আফিয়া খাতুন (১২) ও খায়রুল ইসলামের মেয়ে সাথিয়া খাতুন (৮)। তারা দুজন আপন চাচাতো বোন।

স্থানীয় ইউপি সদস্য মৃত আফিয়ার মামা এনামুল হক বলেন, সকালে দুই চাচাতো বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। একপর্যায়ে সকাল ১১টার দিকে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠে। পরে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আফিয়া ও সাথিয়া সম্পর্কে আপন চাচাতো বোন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজু বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X