জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে দিনদুপুরে ছাত্রদল নেতাকে হত্যা

ছাত্রদল নেতা বিপ্লব আহম্মেদ পিয়াল। ছবি : সংগৃহীত
ছাত্রদল নেতা বিপ্লব আহম্মেদ পিয়াল। ছবি : সংগৃহীত

জয়পুরহাট শহর ছাত্রদলের জ্যেষ্ঠ (সিনিয়র) যুগ্ম আহ্বায়ক বিল্পব আহম্মেদ পিয়াল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দুপুরে শহরের পৌর এলাকার ইসলামনগর তার বাড়ির এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পিয়ালের বাসস্থান পৌরসভার ইসলামনগর এলাকায় দুপুরের দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পিয়ালকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান বলেন, পিয়ালের এলাকায় মাদককারবারিদের বিরুদ্ধে জোরালো অবস্থান নেন তিনি। এ কারণে মাদককারবারিরা তাকে হত্যা করেছে। এ বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়েও মাদককারবারিরা তাকে হত্যার চেষ্টা করে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X