মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পঞ্চগড়। ছবি : কালবেলা
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পঞ্চগড়। ছবি : কালবেলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। মামলায় এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আইন অনুযায়ী আলাদাভাবে চলবে এবং তার রায় স্থগিত রাখা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার আমিনুর রহমানের ছেলে হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫১), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩০), কৈলাশ চন্দ্রের ছেলে অমর চন্দ্র (৩৮), খাজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ফতেহপুর এলাকার খামির উদ্দিনের ছেলে সবুজ আলী (৩৩)।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলার এক স্কুলছাত্রী সকালবেলা স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবার তার খোঁজ শুরু করে। পরে গভীর রাতে উপজেলার পুরাতন বন্দরপাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। অভিযুক্তরা কৌশলে তাকে ওই স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আটোয়ারি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আদালত ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারে কারাদণ্ড দিয়েছেন। মামলার আরেক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচারক কার্য চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। আদালতের এ রায়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এ রায় সমাজে একটি বার্তা দেবে যে, নারীর প্রতি সহিংসতায় জড়িতদের কেউ ছাড় পাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X