পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে সেনাবাহিনীর হাতে আটক এনসিপি নেতা

পার্বতীপুর মডেল থানা। ছবি : কালবেলা
পার্বতীপুর মডেল থানা। ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটকে চাঁদিবাজির সময় তারিকুল ইসলাম (৪০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে এ ঘটনা ঘটে। রাতেই তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক।

জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বের হয়। রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়করের রসুলপুর নামে স্থানে পৌঁছলে ট্রাক দুটির গতিরোধ করে চাঁদা দাবি করে তারিকুলসহ তার অনুসারীরা।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করে। এ সময় পালিয়ে যায় অন্য চাঁদাবাজরা। পরে সেনাবাহিনী ও র‌্যাব-১৩ এর একটি দল তাকে মডেল থানায় সোপর্দ করে।

এ ঘটনায় সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X