রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে তলিয়ে গেছে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান

লক্ষ্মীপুরে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগতিতে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২ লাখেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিরামহীন ভারি ও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। উপকূলের অনেক বাসিন্দা উঁচু স্থানে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, নদীর পানি হঠাৎ বেড়ে গেছে, তার ওপর প্রচুর বাতাস ও বৃষ্টি। অনেকের ঘরবাড়ি, স্কুল, ফসিল জমি পানির নিচে।

কেউ কেউ আবার সঠিক সময়ে বেড়িবাঁধের কাজ শেষ না হওয়ায় অসন্তোষ ও ক্ষোভ জানিয়েছেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সৈয়দ আমজাদ হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সচিব এবং পিআইওর মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক তথ্য তৈরি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে সাহায্য ও ত্রাণসামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান জানান, লক্ষ্মীপুরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। নদী উত্তাল থাকলেও এখন ভাটার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X