রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘বাবাকে ৮ বছর ধরে দেখি না’

রাজশাহীতে মানববন্ধন করেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা
রাজশাহীতে মানববন্ধন করেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা

কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়া রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর বলেন, বাবাকে আমি ৮ বছর ধরে দেখি না। চলতে ফিরতে একাকিত্বের সময় আমার বাবা এসে বলেন, ‘আমাকে এখনো বের করলি না? আমাকে বের কর।’ আমি রাতে ঘুমাতে পারি না। স্বপ্নে বারবার এসে বাবা ডাকে, ‘আমাকে খুঁজে নিয়ে আসবি না? আমি এ ধরনের স্বপ্নই দেখি।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

৮ বছর আগে গুম হয়েছেন সাইফুল ইসলাম সাগরের বাবা। এ মানববন্ধনের আয়োজন করা হয় ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উদযাপন উপলক্ষে।

মানববন্ধনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা চোখের জলে তাদের মনের কথা প্রকাশ করেন। তারা বলেন, আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত-আমরা জানি না। আমরা পিতৃহারা, না কি বিধবা, সেটার নিশ্চিত উত্তর চাই।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর রাজশাহী সমন্বয়ক মঈন উদ্দিন মানববন্ধনে সংগঠনের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো- ১. গুমের শিকার ব্যক্তিরা যারা এখনো ফেরত আসেননি, তাদের ভাগ্যে কী ঘটেছে, তা জনগণকে জানানো; ২. যেসব ব্যক্তিরা গুম হয়েছেন এবং ফিরে আসেননি, তাদের পরিবার যেন তাদের ব্যাংক হিসাব পরিচালনা, সম্পত্তি বিক্রি ও ভোগ করতে পারেন- সে আইনি সুযোগ দেওয়া; ৩. গুমের পর যেসব ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের কারও কারও সন্ধান পাওয়া গেছে; ৪. এখনো কেউ সেখানে আছে কি না, তা জানতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করা; ৫. এ ছাড়া গুমের পর যারা ফেরত এসেছেন, তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এমনকি নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া এবং গুমে জড়িত সবাইকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X