টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গুলিতে আহত ১

উদ্ধার প্রবাসীর মাইক্রোবাস। ছবি : কালবেলা
উদ্ধার প্রবাসীর মাইক্রোবাস। ছবি : কালবেলা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ধাওয়া করতে গিয়ে ডাকাতদের ছোড়া গুলিতে আহত হয়েছেন পুলিশের রেকারচালক।

শুক্রবার (৩০ মে) রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাত দলের সদস্যরা মাইক্রোবাসের নারী যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও মালপত্র নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের ধাওয়া করলে গোড়াই হাইওয়ে থানার রেকারের চালক তুহিনকে গুলি করা হয়। তাকে গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ডাকাত দলের ব্যবহৃত হায়েস (মাইক্রোবাস) ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। গাড়িটি এখন থানায় রয়েছে।

মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার বলেন, তার ননদ বিউটি আক্তার জর্দান প্রবাসী। শুক্রবার তিনি জর্দান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে রাতে তারা টঙ্গী এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি ছাড়াও শ্বশুর আব্দুল হামিদ, সম্পা ও তাদের শিশুসন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছায় জানিয়ে তিনি বলেন, হঠাৎ পেছন দিক থেকে আসা একটি হায়েস এসে তাদের মাইক্রোবাসটির গতিরোধ করে। এ সময় ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। তারা পাঁচ-ছয়টি মোবাইল ফোন, ৭০ হাজার টাকাসহ তাদের মালপত্র লুটে নেয়। ডাকাতদের কাছে পিস্তল, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাফ, বন্দুক, চাপাতি, ছুরি, লাঠি ও দা ছিল। মাইক্রোবাসের যাত্রীরা চিৎকার করলে গুলি করার হুমকি দেয় ডাকাতরা।

সুমাইয়া আরও জানান, ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল ডাকাতির সঙ্গে জড়িত বলে তাদের সন্দেহ হচ্ছে। শুরু থেকেই মাইক্রোবাস চালক বিভিন্ন এলাকায় তাদের ঘুরিয়েছে।

পুলিশ জানায়, মহাসড়কের টহল পুলিশ ও হাইওয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করে। তখন ডাকাতরা গুলি ছুড়লে হাইওয়ে থানার রেকার চালক তুহিন মিয়া গুলিবিদ্ধ হন। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রেকার চালক তুহিন বলেন, ডাকাত দলে কমপক্ষে ১০-১২ জন ছিল। তারা এলোপাতাড়ি গুলি ছুড়েছে। গুলি তার হাতে লেগেছে। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচেছেন। হাসপাতালে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাসেদুল ইসলাম কালবেলাকে বলেন, পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X