কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশেই ছিল বিশেষ চিরকুট

সেনাবাহিনীর লোগো। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর লোগো। ছবি : সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবনে এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

মৃত সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে রোববার ভোর ৫টা ১০ মিনিটে জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট সংলগ্ন সৈনিক ব্যারাকে সৈনিক এসএম সৌরভ হোসেন কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- সৈনিক সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে বদলি হন। তিনি অনলাইনে জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে মানসিক অশান্তিতে ছিলেন।

রোববার গোপনে চার্জার পয়েন্টে থাকা ল্যান্স করপোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে ১৪ হাজার টাকা বেটিং সাইটে ডিপোজিট করেন। পরে সৌরভ মোবাইলটি চার্জার পয়েন্টে রাখতে গেলে ইয়াসির আরাফাত বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং লোকজনদের ডাকাডাকি করেন।

এ ঘটনায় সৌরভকে শাস্তি হিসেবে নজরবন্দি রাখা হয়। ভোরে সৈনিক সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে পাহারাদার তাকে ওয়াশরুমে নিয়ে যান। পরে বেশ কিছুক্ষণ পরে প্রহরী সৈনিক সৌরভকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন ওয়াশরুমে কেউ নেই।

এক পর্যায়ে গার্ড কমান্ডার ও প্রহরী টয়লেটের ভেতর সানশেডের জানালা খোলা অবস্থায় দেখতে পান। ওই জানালা দিয়ে ইউনিফর্ম, বুট পরাবস্থায় সৈনিক সৌরভ (ব্যারাক) লাইনের তৃতীয় তলার পূর্ব পাশে সাইডের কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ সময় মরদেহের পাশে বিশেষ চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে আত্মহত্যার আগে সৌরভ তার নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেন বলে জানিয়েছেন ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X