মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া, বাস কাউন্টারকে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ে বাস কাউন্টারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
অতিরিক্ত ভাড়া আদায়ে বাস কাউন্টারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে ঘরমুখে ফেরা শুরু হয়েছে। মানুষের এই চাপকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও দেখা যাচ্ছে। চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন অপরাধে জড়িত দুই বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে।

রোববার (১ জুন) নগরীর কদমতলীর বিআরটিসি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি এবং রুমানা পারভীন তানিয়া। তাদের সহযোগিতা করেন বিআরটিএর কর্মকর্তারা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান বলেন, অভিযানে সঠিক ভাড়ার তালিকা দৃশ্যমান না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়সহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ২টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, এ সময় কদমতলী এলাকায় ঈদুল আজহাকে সামনে রেখে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ, ইউনিক, সৌদিয়া, খাদিজা, ভিআইপিসহ বেশ কিছু টিকিট কাউন্টার তদারকি করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি বলেন, নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X