কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

জনতার রায়েই ফিরবে বিএনপি : আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জের কোনাখোলায় বক্তব্য রাখছেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের কোনাখোলায় বক্তব্য রাখছেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বিএনপিই আবার ক্ষমতায় ফিরে আসবে। জনগণের রায়ই হবে আওয়ামী লীগের রাজনীতির পরিণতির চূড়ান্ত রায়।

রোববার (০১ জুন) বিকেলে কেরানীগঞ্জের কোনাখোলায় এক আলোচনা সভা এসব কথা বলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও বাস্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এ দেশে তাদের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার এরইমধ্যে আইন করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। তারা জানে, সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হলে জনতার রায় তাদের বিপক্ষেই যাবে।

তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। আবার ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার। আজকের ক্রান্তিকালে তারেক রহমানের নেতৃত্বে ‘জুলাই বিপ্লব’ শুরু হয়েছে—জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের শিকার হয়েছেন হাজারো বিএনপি নেতাকর্মী। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আমি নিজেও ১১ বার কারাভোগ করেছি। অথচ বিএনপির শক্তি এখনো দেশের ঘরে ঘরে। জনগণের রায়েই বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি হাজী শামীম হাসান, সহসভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতারাসহ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X