ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:৪২ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর গোডাউনে মিলল সরকারি ২০৬ বস্তা চাল

মা রাইস মিলের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। ছবি : কালবেলা
মা রাইস মিলের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে। মজুত করা প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রাখা আছে। রোববার (২ জুন) দিবাগত রাত ২টায় মা রাইস মিলের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনী ক্যাপ্টেন আহসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান এবং ইসলামপুর থানার ওসি।

জানা গেছে, ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় ব্যবসায়ী আরিফ মিয়া তার ভাড়া করা মা রাইস মিলের গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয় এবং মিল মালিক আরিফকে আটক করা হয়েছে।

গাঁওকুড়ার এলাকাবাসীরা অভিযোগ করে জানান, আরিফ মিয়া গরিব মানু‌ষকে ঠ‌কি‌য়ে সরকারি চাল গোডাউনে রেখে কা‌লোবা‌জা‌রি করে যাচ্ছেন। গোপ‌নে তিনি এই অবৈধ ব্যবসা করে আসছেন। চাল জব্দ করায় প্রশাসন‌কে ধন্যবাদ জানান তারা। সেই সঙ্গে এই চাল ব্যবসায়ীর শা‌স্তি দাবি কর‌েন তারা।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ কালবেলাকে বলেন, রাত ১টার সময় সেনাবাহিনীর টহলরত টিম গোপন সংবাদ পেয়ে আরিফ মিয়ার ভাড়া করা মিলে অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। আরিফ মিয়ার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান কালবেলাকে বলেন, তার গোডাউন থেকে ২০৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। আরিফ মিয়া এসব চাল কিনেছেন দাবি করলেও উপযুক্ত প্রমাণ দিতে না পারায় চাল জব্দ করে গোডাউন সিলগালা করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X