গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
বাড়ির সামনে চিরকুট

‘তোর ছেলে বাহির হলে উড়িয়ে দেব’

মেহেরপুরে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার। ছবি : কালবেলা
মেহেরপুরে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বোমাসদৃশ বস্তুর নিচ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

সোমবার (০২ জুন) সকালে উপজেলার বামুন্দী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা পুলিশের।

ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুর রশিদ। তিনি গাংনী উপজেলায় বামুন্দী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইটভাটা ব্যবসায়ী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতের কোনো এক সময় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের বাড়ির গেটের সামনে একটি বোমা ও চিরকুট রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল, ‘রশিদ তোরে বলেছিলাম তোর ছেলে স্কুলে যেন না যায়। তোর ছেলে বাহিরে বাহির হলে এখন রেখে গেলাম এরপর উড়িয়ে দেবো।’

গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তুটিকে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X