কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রাবাসে গাঁজার চাষ, ১১ ছাত্র সাময়িক বরখাস্ত

ছাত্রাবাস থেকে জব্দ করা টবসহ গাঁজার গাছ। ছবি : সংগৃহীত
ছাত্রাবাস থেকে জব্দ করা টবসহ গাঁজার গাছ। ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাস থেকে গাঁজার গাছ, মদের খালি বোতল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দের ঘটনায় ১১ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জুন) আইএইচটির একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সাময়িক বহিষ্কারের পাশাপাশি ওইসব শিক্ষার্থীর ছাত্রাবাসের সিট বাতিল করা হয়েছে।

আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা, প্রভাষক ডাক্তার শাহ মো. মোখলেছুর রহমান ও সহকারী পরিচালক ডা. মুহাম্মদ রবিউল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২ জুন আইএইচটির ছাত্রাবাসে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি গাঁজার গাছ, সাতটি মদের খালি বোতল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে সংস্থাটি।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, আইএইচটির ২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের রেদোয়ান আল রাফি, মাহবুবুর রহমান সায়েম, ছাব্বির হোসেন খান ও দায়েমুল ইসলাম জীবন, ডেন্টাল বিভাগের আহসানুল্লাহ রায়হান ও সাদমান হোসেন, ফার্মেসি বিভাগের সালাউদ্দিন খোকা, রেডিওলজি বিভাগের হৃদয় পারভেজ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র রিফাত ফারাজি, ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ কারীম অর্ণব ও রেডিওলজি বিভাগের মো. রনি।

আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা সংবাদমাধ্যমকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X