কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে হরিণের ফাঁদ উদ্ধার, অভিযান শুরু

সুন্দরবনে বন বিভাগের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারের ফাঁদ। ছবি : কালবেলা
সুন্দরবনে বন বিভাগের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারের ফাঁদ। ছবি : কালবেলা

সুন্দরবনের গহিনে বেড়েছে চোরা শিকারিদের তৎপরতা। বন বিভাগের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারে ব্যবহৃত ১’শ মিটার ফাঁদ।

সোমবার (০২ জুন) সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে সুন্দরবনে টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনের ভেতরে লুকিয়ে রাখা ফাঁদগুলো শনাক্ত করা হয়। তবে এ সময় কোনো শিকারিকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শিকারিরা হরিণ শিকারের জন্য বনে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে তারই সূত্র ধরে আমরা টেকের খাল এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আনুমানিক ১শ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। বনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X