সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বের কারণেই হাসিনা দেশ ছেড়েছে : আজাদ

আড়াইহাজার পৌর বিএনপির আলোচনা সভায় নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
আড়াইহাজার পৌর বিএনপির আলোচনা সভায় নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

তারেক রহমানের ১৭ বছরের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোমবার (২ জুন) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে বড় উপকার করে দিয়ে গেছেন। তিনি এবং আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আমাদের জন্য উপহার দিয়েছেন। প্রশাসন লাগবে কেন? আমরা যারা খালেদা জিয়া ও তারেক রহমানের দল করি তারাই নিরাপত্তা দেব। আমাদের নেতা তারেক রহমান এবং আমরা জনগণের সুদিন-দুর্দিনে পাশে ছিলাম। আগামীতেও থাকব ইনশাআল্লাহ। তবে কারও দ্বারা দলের সুনাম ক্ষুণ্ন হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিমের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান আব্দুর, আড়াইহাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু প্রমুখ। এ সময় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিব আলমগীর, কৃষক দলের আহ্বায়ক আলমগীর, বিএনপি নেতা কালাম, পপি, মাসুম শিকারি, আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সভাপতি সুমন, যুবদলের মাসুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, জিয়াউর রহমান সততার প্রতীক। এক্ষেত্রে তার বিকল্প নেই। তারই উত্তরসূরি হিসেবে সততার পথ ধরে দেশ সেবায় এগিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। আজকে সেই সততা ধরে রেখেছেন তারেক রহমান। তিনি সৎ মানুষ এবং সততার উদাহরণ। তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল নায়ক। বিগত ১৭ বছরে তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক। তার ঘোষণা শুনে দেশের মানুষ স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের লাল-সবুজের পতাকা প্রতিষ্ঠা করেছেন। তিনি স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আধুনিক বাংলাদেশের রূপকার হলেন জিয়াউর রহমান। আজকে আমরা মাছে-ভাতে বাঙালি, কৃষির অগ্রগতির জন্য খাল খনন কর্মসূচি, তৈরি পোশাক শিল্প বা গার্মেন্ট খাতের সূচনা করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আজকে গার্মেন্ট হলো দেশের অন্যতম প্রধান আয়ের উৎস। তার অবদান বলে শেষ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X