নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:১২ এএম
অনলাইন সংস্করণ

হাতবাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইল মডেল থানা। ছবি : সংগৃহীত
নান্দাইল মডেল থানা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ জুন) বেলা ১১টায় উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়ি ইউনিয়নের চরজামাইল গ্রামের আমিনুল হকের ছেলে। সংসারে স্ত্রী ছাড়া তার তিন বছরের এক মেয়ে রয়েছে।

জানা গেছে, গতকাল রোববার সকালে মহেশকুড়া গ্রামের হেলিম উদ্দিনের আম-কাঁঠালের বাগানে আম গাছে সুজন মিয়ার দুই হাতবাঁধা ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুজন মিয়া মহেশকুড়া এলাকায় ৩৫ শতক জায়গায় কৃষি কাজ করতো। গত রোববার রাতে কাজ শেষে সে আর বাড়ি ফিরেনি। জানা গেছে, এলাকার এক মাদক কারবারি তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন কালবেলাকে জানান, নিহতের দুই হাতবাঁধা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X