বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মাথায় পানির ট্যাংক পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ভেঙে পড়া পানির ট্যাংক। ছবি : কালবেলা
ভেঙে পড়া পানির ট্যাংক। ছবি : কালবেলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক ভেঙে পড়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক ছাত্রী।

মঙ্গলবার (৩ জুন) ভোর ৫টার দিকে উপজেলার বহরপুর নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানিজ ফাতেমা (১২) কালুখালী উপজেলার চর শ্রীপুর গ্রামের কাউসার সরদারের মেয়ে। আহত মিম আক্তার (১৩) বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের মো. জসিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ২ জন ছাত্রী কানিজ ফাতেমা ও মিম আক্তার ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে অজুখানায় যায়। পাশে থাকা পানির ট্যাংকি ভেঙে মাথার ওপর পড়লে ঘটনাস্থলে কানিজ ফাতেমার মৃত্যু হয় ও মিম আক্তার আহত হয়। আহত মিম আক্তারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন। এ সময় মরদেহের সুরতহাল প্রস্তুত করেন এসআই মো. আশিকুর রহমান। ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X