কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ

শিশু শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা
শিশু শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিণে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) বেলা ১১টায় সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানমের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে মানবদেহে খাবারের পুষ্টি নিয়ে নানা দিক তুলে ধরেন সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেসবাহউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা মানবদেহে খাবারের পুষ্টি নিয়ে নানান দিক তুলে ধরে বলেন, অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রোগ মানবদেহে বাসা বাঁধে, একপর্যায়ে মারাত্মক সমস্যা হতে পারে। তাই শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে হলে সকলকে পুষ্টিকর খাবার অবশ্যই নিয়মিত খেতে হবে। সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাবারের সহজলভ্যতা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা জরুরি। পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস গঠনে জনসাধারণকে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলম।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা পিহান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, আর এমও জেনিফা শারমিন, গাইনি বিশেষজ্ঞ ডা. আয়শা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমওডিসি নাজিয়া সুলতানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X