সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়-অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লায় সেনাবাহিনীর পোশাকের কাপড়, মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক। ছবি : সংগৃহীত
কুমিল্লায় সেনাবাহিনীর পোশাকের কাপড়, মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক। ছবি : সংগৃহীত

কুমিল্লায় সেনাবাহিনীর পোশাকের কাপড়, মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) রাতে নগরীর রানিরবাজার এলাকায় কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার কোরপাই গ্রামের দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়নচন্দ্র শীল, কোতোয়ালি থানার চম্পকনগর গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন এবং একই এলাকার কবির উদ্দিনের ছেলে তুহিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, অভিযানে সেনাবাহিনীর ইউনিফর্মের তিন গজ কাপড়, দেশীয় অস্ত্র, একটি চাপাতি, কুড়াল, বড় ছুরি, দুটি কাঁচি এবং একটি কাটিং প্লাস, সিসিটিভির ডিভিআর, একটি সেলাই রেঞ্জ ও মাদক দ্রব্য-২৫০ গ্রাম গাঁজা, ৭৮ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার সেনাবাহিনীর পোশাকের কাপড় একটি স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণের উদ্যোগ গ্রহণ করেছে। কিশোর গ্যাং সদস্যদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, যা জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

অভিযান শেষে আটক হওয়াদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। বুধবার (০৪ জুন) আদালতে তোলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X