কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগারে বই দিলেন ইসলামপুর ইউএনও

পাঠাগারের জন্য বই উপহার দেন ইউএনও। ছবি : সংগৃহীত
পাঠাগারের জন্য বই উপহার দেন ইউএনও। ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জে আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগারের পাঠকদের জন্য বই উপহার দেওয়া হয়েছে। ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় এই বই উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান।

বুধবার (৪ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে ইউএনও কার্যালয়ে ওই পাঠাগারের সভাপতি আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন এবং অর্থ সম্পাদক সোহেল আহসান উপস্থিত থেকে বইগুলো গ্রহণ করেন।

বইগুলোর মধ্যে রয়েছে ‘নজরুল রচনাবলী’, ‘শরৎ রচনাবলী’, ধর্মীয়, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের বইসহ আরও সময় উপযোগী বই।

বই প্রাপ্তি প্রসঙ্গে পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক ছানোয়ার হোসেন বলেন, ‘মফস্বলে এখনো বই পড়ার পাঠকের সংখ্যা অনেক আছে। তবে পাঠকের চাহিদা অনুযায়ী আমরা তাদের প্রত্যাশিত বই তুলে দিতে পারি না নানা সীমাবদ্ধতার কারণে। ইউএনও বই উপহার দেওয়ায় আমরা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি।’

বই প্রদান প্রসঙ্গে ইউএনও তৌহিদুর রহমান বলেন, মানুষের মনের প্রকৃত বিকাশ ঘটে বই পড়ার মাধ্যমে। আর বই পড়ার অভ্যাস গড়ে ওঠে পাঠাগারের মাধ্যমে। ইসলামপুর উপজেলায় খুব বেশি পাঠাগার নেই। তার মধ্যে যে কয়টি পাঠাগার খুব ভালো কাজ করে যাচ্ছে, তার মধ্যে আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগারটি অন্যতম। এই পাঠাগারের মাধ্যমে নিয়মিত বই পড়ে।

তিনি আরও বলেন, পাঠাগারটির পক্ষ থেকে বইয়ের একটি আবেদন এসেছিল আমাদের কাছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বই দিয়েছি, যাতে পাঠক তাদের বইয়ের চাহিদা পূরণ করতে পারে। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X