খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পুশইন ঠেকাতে অত্যাধুনিক ব্যবস্থা নিচ্ছে বিজিবি    

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির ২৩ বিজিবির লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির ২৩ বিজিবির লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন। ছবি : কালবেলা

সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির কথা জানিয়ে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গার যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক (২৩ বিজিবি) লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেছেন, সীমান্তে পুশইন বন্ধে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিশ্চিত করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত দিয়ে পুশইন, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, গবাদিপশু ও চামড়া পাচার প্রতিরোধ বিষয়ে খাগড়াছড়ির যামিনীপাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় যামিনীপাড়া ব্যাটালিয়নের উপঅধিনায়ক (২৩ বিজিবি) মেজর মাসুম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট বিওপিগুলোকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে খালিদ ইবনে হোসেন বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে বিজিবি নিয়মিতভাবে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে আসছে।

ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দেশের কোরবানির পশুর চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণ দেশীয় পশু মজুত রয়েছে এবং স্থানীয় খামারিদের ক্ষতি যেন না হয় এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ গরু প্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কাঁচা চামড়া পাচার রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ঈদের দিন এবং পরবর্তী কয়েকদিন সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকবে। যাতে অবৈধভাবে কোনো কাঁচা চামড়া বা কোরবানির চামড়া সীমান্ত পেরিয়ে পাচার না হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X