কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সেই বাবা

সাইকেলে যাত্রার শুরু করা রাজুর পাশে সেনাবাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
সাইকেলে যাত্রার শুরু করা রাজুর পাশে সেনাবাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সাইকেলে যাত্রার শুরু করেন গাইবান্ধার পলাশবাড়ির হরিনাথপুর গ্রামের বাসিন্দা রাজু। ছেলে যেন পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে এটাই রিকশাচালক বাবা মো. রাজুর স্বপ্ন। আদরের সন্তানের স্বপ্নপূরণে একটি সাইকেল খুব দরকার ছিল। কষ্ট করে নিজের জমানো টাকায় সাইকেল কিনেছেন বাবা রাজু।

তবে সাইকেলটি ঢাকা থেকে গাইবান্ধার পলাশবাড়ির হরিণাথপুর গ্রামে পৌঁছে দেওয়ার মতো অর্থ ছিল না তার হাতে। তাই নিজের ওপর আত্মবিশ্বাসে রেখে পরিশ্রমী দুই পায়ে চালিয়ে রওনা দিয়েছেন গ্রামের বাড়ি গাইবান্ধায়।

ঢাকার নাখালপাড়া লুকাস মোড়ে গত ১৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবন চালান মো. রাজু। তিনি গাইবান্ধার গাইবান্ধার পলাশবাড়ির হরিণাথপুর গ্রামের বাসিন্দা। সেখানেই থাকেন তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে।

জানা গেছে, মাস খানেক আগে মহাখালী থেকে ১ হাজার ৫০০ টাকায় পুরাতন একটি সাইকেল কিনেন তিনি। কিন্তু সাইকেলটি নিয়ে গ্রামের বাড়ি ফেরার জন্য বাস ভাড়াসহ দরকার ছিল অন্তত ৩ হাজার টাকা। রাজুর হাতে ছিল আড়াই হাজার টাকা- যার মধ্যে ঈদের খরচও ছিল। তাই বাসের যাওয়া তার সাধ্যের বাইরে ছিল।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৫টায় সাইকেল নিয়ে মহাখালী থেকে রওনা হন গাইবান্ধার উদ্দেশে। প্রায় ২১ ঘণ্টা সাইকেল চালিয়ে পৌঁছান বগুড়ায়। মধ্যরাতে মহাসড়কে একা সাইকেল চালাতে দেখে তাকে আটকায় সেনাবাহিনীর সদস্যরা। রাজুর অভাবের কথা ও ছেলের জন্য তার প্রচেষ্টা শুনে সহানুভূতিশীল হয়ে ওঠেন দায়িত্বরত সেনাসদস্যরা। পরে সেনাবাহিনীর সদস্যরা রাজুর সাইকেলসহ তাকে একটি ট্রাকে তুলে দেন এবং কিছু শুকনো খাবার দিয়ে বাড়ি ফিরতে সহায়তা করেন।

রিকশাচালক রাজু বলেন, কোনো উপায় না পেয়ে একটি ব্যাগ নিয়ে সাইকেল চালিয়ে রওনা হই। পথে তিনবার ৫০ টাকা করে ভ্যানে করে কিছু দূর এসেছি। যমুনা সেতুতে সাইকেল নিয়ে উঠতে দিচ্ছিল না, পরে ১০০ টাকা দিয়ে একটি মিনি ট্রাকে উঠি। কিন্তু ট্রাকটি গাইবান্ধা পর্যন্ত না যাওয়ায় নামিয়ে দেয়।

তিনি আরও বলেন, এভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে পারব ভাবিনি। জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি। তবে ছেলেকে সাইকেল উপহার দিতে পারায় আমি খুশি। সেনাবাহিনীর সদস্যদের সাহায্যে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছি, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১০

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১২

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৪

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৫

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৬

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৭

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৮

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৯

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

২০
X