সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসকের ব্যতিক্রমী প্রীতিভোজ

সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রমী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রমী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রমী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ জুন) দুপরে পুরো বাংলোজুড়ে রবীন্দ্র সংগীতের মূর্ছনা প্রীতিভোজের আবেদনকে আরও প্রীতিময় করে তুলেছিল।

এর ফাঁকে ফাঁকে চলছিল জ্ঞানমূলক আড্ডা। ছিল সক্রেটিস থেকে আইনস্টাইন, কবি রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতার অংশবিশেষ ‘মাইলস টু গো বিফোর আই স্লিপ’, প্লেটোর পলিটিকো গ্রন্থের আলোচনাসহ দেশের সমসাময়িক আলোচনা।

প্রীতিভোজে জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সুপার মনিরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাতক্ষীরার উপপরিচালক রেজাউল চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সাতক্ষীরার উপপরিচালক আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জামায়াত নেতা নূরুল হুদা, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক গাজী ফরহাদ, হোসেন আলী, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আরাফাত হোসাইন, মুখপাত্র মোহেনী পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ঈদুল আজহা উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতিভোজে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকসহ জেলা জামায়াত ও বিএনপির শীর্ষ নেতা ও সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X