ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৭

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

রোববার (৮ জুন) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকার এনামুল হকের ছেলে সাইম (১৩), একই এলাকার সাজেদুল ইসলাম সাজুর ছেলে মো. গোলাম নূর (৯), সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫৭), জাকির হোসেনের স্ত্রী রোকসানা আক্তার (৩২), সিদ্দিকুর রহমানের ছেলে সিয়াম (১৯), মিন্টু মিয়ার ছেলে ফারুক ইসলাম (৪০) ও দ্বীন ইসলামের ছেলে নাঈম (১৮)।

জানা গেছে, রোববার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকায় কালো রঙের একটি পাগলা কুকুর তাদের কামড়েছে। এতে ওই এলাকায় কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত গোলাম নূরের বাবা সাজেদুল ইসলাম সাজু বলেন, আমার ছেলে উঠোনে দাঁড়িয়েছিল। পেছন থেকে একটি কুকুর এসে আমার ছেলেকে কামড় দেয়। তার চিৎকার শুনে আমরা ঘর থেকে বেরিয়ে এলে কুকুরটি তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

আহত ফারুক ইসলাম বলেন, কালো রঙের একটি কুকুর হঠাৎ করে আমার উপর চড়াও হয়ে কামড় দেয়। কুকুরটি কামড় দিয়েই পালিয়ে যায়। পরে শুনেছি কুকুরটি আরও অনেককে কামড়েছে। আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্খজিৎ সমাজপতি বলেন, উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকায় কুকুরের কামড়ে আহত হয়ে সাতজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X