ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

কীর্তন শেখানোর নাম করে নাবালিকাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দীজেন মহন্ত। ছবি : কালবেলা
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দীজেন মহন্ত। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে হরিবাসর কীর্তন শেখানোর নাম করে নাবালিকাকে (১৫) ধর্ষণের অভিযোগ ওঠেছে ওই দীজেন মহন্তের (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত দীজেন মহন্ত উপজেলার পৌর শহরের শহরগাছি হঠাৎ পাড়ার এলাকার মৃত ভোলা নাথ মহন্তের ছেলে। অপরদিকে ধর্ষণের শিকার ওই নাবালিকার বাড়ি জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাজিৎপুর গ্রামে।

বুধবার (৩০ আগস্ট) রাতে নাবালিকার বাবা সুধীর মালো (৫২) বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেন।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় অভিযুক্ত দীজেন মহন্ত ওই নাবালিকার বাড়িতে যান এবং পরের দিন বাড়িতে ভোগ অনুষ্ঠানের কথা বলে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। গত ২২ আগস্ট অভিযুক্ত ওই ব্যক্তি বাড়িতে ভোগ অনুষ্ঠান শেষে আগে থেকেই ঠিক করে রাখা বগুড়া সোনাতলায় এক কীর্তন অনুষ্ঠানে নাবালিকাকে নিয়ে যায়।

পরে গত শুক্রবার রাতে কীর্তন শেষে অভিযুক্ত ব্যক্তি আবার নিজ বাড়িতে নিয়ে আসেন। একপর্যায়ে শনিবার (২৬ আগস্ট) গভীর রাতে ওই নাবালিকাকে ধর্ষণ করেন। সে সময় নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনে তার পরিবারকে জানায়। পরে সংজ্ঞাহীন অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে তার পরিবার। পরিবারের সদস্যরা তাদের মেয়েকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নিয়ে যান।

ভুক্তভোগী নাবালিকার বড় ভাই কিশোর মালো (২৪) জানান, কয়েক মাস আগে অভিযুক্ত ব্যক্তি হরিবাসর করার জন্য আমাদের গ্রামে কীর্তনের দল নিয়ে যান। সে সময় হরিবাসর কীর্তন দলের সদস্য দীজেন মহন্তের সঙ্গে আমাদের পরিবারের পরিচয় ও সুসম্পর্ক গড়ে উঠে। আমার ছোট বোনকে দেখে বলে ওর কণ্ঠ অনেক ভালো। আমাদের দলে দিলে অনেক ভালো করবে। আমরা সরল মনে তার কথা বিশ্বাস করি। সেই বিশ্বাসের কারণেই আজ এই সর্বনাশ হলো।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার পর থেকে আমরা সন্দেহভাজন হিসেবে অভিযুক্তকে চোখে চোখে রেখেছিলাম। ঘটনার কয়েকদিন পর হাসপাতালে ওই নাবালিকা অনেকটা সুস্থ হলে গত ৩০ আগস্ট রাতে দীজেন মহন্তের বিরুদ্ধে নাবালিকার বাবা এজাহার দায়ের করেন। এজহারের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

হজরত ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান বন্ধ করল ইসরায়েল 

ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

বিএলআরআই-এর উদ্যোগ / দেশি মুরগি পালনে নারী উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা অনুষ্ঠান

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

আবরার ফাহাদের নামে বুয়েটে হল প্রতিষ্ঠার প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১২০ টাকায় পুলিশের চাকরি / ‘বাবাকে দিতে পারলাম না চাকরি পাওয়ার খবর’

১০

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

১১

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

১২

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

১৩

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

১৪

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

১৫

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

১৭

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

১৮

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

১৯

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

২০
X