চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুরে পৈতৃক সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৪৭) লাহাপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই মো. বিকাশ (৩৫) পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে বাবার রেখে যাওয়া জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধটি আদালত পর্যন্তও গড়িয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় জমি নিয়ে তর্কের এক পর্যায়ে বিষয়টি সহিংস রূপধারণ করে। উত্তেজিত হয়ে বিকাশ রশিদের পেটে ছুরি চালিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই রশিদের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষায় পেটে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন ধরা পড়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, এটি একটি পারিবারিক সম্পত্তি বিরোধের করুণ পরিণতি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছি। আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X