মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এবিসি সড়কের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বুলবুল আক্তার (২৬) বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার আবদুল করিমের মেয়ে ও একই এলাকার আবদুল গফুরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এবিসি সড়কের পূর্বপাশে এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানা পুলিশকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াসিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা চকরিয়া থানার এসআই আবুল খায়ের জানান, ওই গৃহবধূর পেটে, পায়ে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাত করে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X