উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট, ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের গুলিতে নুরুল আমিন বাবলু (৩৭) নামে এক পানচাষি নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৩ জুন) রাতে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নুরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন একই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহতের ছোট ভাই মোহাম্মদ হাসান।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে বাড়িতে সবাই মিলে পান বাজারজাতের জন্য প্রস্তুত করছিলেন। এ সময় ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে ঢোকে। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় সব স্বর্ণ। পরে নুরুল আমিনের ভাই হাসানের বাড়িতে নিয়ে সবাইকে আটকে রাখে। কিছুক্ষণ পর নুরুল আমিন বাড়িতে এসে ডাকাডাকি করলে তাকে গুলি করে ডাকাতরা। এ সময় বাধা দিতে গেলে হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাতদল। পরে দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১০

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১২

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৩

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৪

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৬

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৭

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৮

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৯

খাল নেই, তবু কোটি টাকার সেতু

২০
X