টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৩:১৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙন আতংকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫ শতাধিক পরিবার

যমুনার ভাঙন। ছবি : কালবেলা
যমুনার ভাঙন। ছবি : কালবেলা

বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫ শতাধিক পরিবার।

স্থানীয় আমিরুল ইসলাম জানান, উপজেলার কাকুয়া ইউনিয়নের ঝাউগাড়া থেকে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন আতঙ্কে অনেকেই বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছে। কয়েকবার ভাঙনের পর ভিটেমাটি হারিয়ে ওমরপুর নদীর কাছারে বাড়ি করেছি। এই বাড়ি যদি ভেঙে যায়, অন্যত্র বাড়ি করার মতো জায়গা নেই। বাড়ি করার জন্য মানুষ এখন জায়গা দিতে চায় না।

স্থানীয় আবুল হোসেন বলেন, আমার বাবাসহ আমি ১৩ বার এই যমুনা নদীর ভাঙনের শিকার হয়েছি। একটা পরিবার ১৩ বার যদি ভাঙনের শিকার হয় তাহলে তার আর কী থাকে।

ওমরপুর গ্রামের আইয়ুব আলী বলেন, পানাকুড়া, কেশবমাইজাল, চরপৌলি, উত্তর চরপৌলি, নয়াপাড়া, দশাখা, তেঁতুলিয়া, মাকরখোল, রশিদপুর, চগ্গপাল, বারবালাসহ প্রায় ৩০-৩৫টি গ্রাম যমুনা নদীর ভাঙনে সদর উপজেলার মানচিত্র থেকে হারিয়ে গেছে।

কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, যমুনার ভাঙন আতঙ্কে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ শতাধিক পরিবার রয়েছে। এ ছাড়াও বেশ কিছু কৃষি আবাদি জমে রয়েছে।

তিনি বলেন, এই গ্রামের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যদি জিও ব্যাগ ফেলা যেত তাহলে ভাঙন রোধ হবে। যমুনার পানি বাড়লে ও কমলে তীব্র ভাঙন দেখা দেয়।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, কাকুয়া ইউনিয়নে যে এলাকায় ভাঙন দেখা দিয়েছে সে এলাকায় আমরা কাজ করছি। টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা আক্তার বলেন, ইতোমধ্যেই আমি উপজেলার কয়েকটি ইউনিয়নে পরিদর্শন করেছি। বিশেষ করে যে সমস্ত ইউনিয়নে যমুনা নদীর ভাঙনকবলিত এলাকায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১০

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১১

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১২

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৩

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৪

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৫

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৭

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৯

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

২০
X