মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৯

সাতক্ষীরায় জুয়া খেলা ও সহযোগিতার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাতক্ষীরায় জুয়া খেলা ও সহযোগিতার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

সাতক্ষীরা সদর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা ও সহযোগিতার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার হওয়ারা হলেন বাড়ির মালিক আজাহার আলী (৬৭), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের আতিয়ার রহমান (৬৫), ধুলিহর গ্রামের আবু তালেব (৫০), শহরের রসুলপুর এলাকার জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরার অবুল কালাম (৫৭), কামালনগর এলাকার নবাব আলী (৬০) ও যশোরের বাঁগআচড়া গ্রামের মেহের আলী (৫২)।

পুলিশ জানায়, সদর উপজেলার পলাশপোল এলাকার একটি বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন খবরে বুধবার (১১ জুন) রাতে অভিযান চালানো হয়। অভিযানে আট জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি টাকার বিনিময়ে বাড়িতে জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিককেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার নানা সামগ্রী জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X