মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০১:১১ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

ঈদে কুষ্টিয়ার দৌলতপুরে জনসংযোগ যুবদল নেতা জুয়েলের

কুষ্টিয়ায় জনসংযোগ করছেন যুবদল নেতা জুয়েল। ছবি : সৌজন্য
কুষ্টিয়ায় জনসংযোগ করছেন যুবদল নেতা জুয়েল। ছবি : সৌজন্য

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজ জন্মভূমিতে জনসংযোগ এবং সামাজিক নানান কর্মসূচি করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। কর্মসূচির মধ্যে ছিল ঈদ শুভেচ্ছা বিনিময়, বৃক্ষরোপন, ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ প্রভৃতি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার (৮ জুন) থেকে মঙ্গলবার (১০ জুন) পর্যন্ত এসব কর্মসূচি করেন জুয়েল।

যুবদল নেতা জুয়েল দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। দৌলতপুর উপজেলায় চলতি জুন মাসে ৫ হাজার বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।

এছাড়া খেলাধুলার বিকাশে উপজেলার একমাত্র হোসনাবাদ ফুটবল একাডেমিতে ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল উপহার দেন। জুয়েলের পক্ষ থেকে খলিসাকুন্ডি ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যবাহী মসজিদে ফ্যান প্রদান করা হয়। আরিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন জুয়েল।

এসব অনুষ্ঠানে শরীফ উদ্দিন জুয়েলের সাথে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, আবিদ হাসান সরকার মন্টি, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান নান্নু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সুমন, কেন্দ্রীয় কৃষক দল নেতা আখতারুজ্জামান সজল, জেলা যুবদল নেতা রাশেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বজলুর রহমান, মহিলা দলের নেত্রী সুরাইয়া আক্তার কাজলি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X