মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গজারিয়া নদীতে নিখোঁজ ২ কিশোরীর মরদেহ উদ্ধার

নিহত কিশোরী জান্নাত (বাঁয়ে) ও রাইসা। ছবি : সংগৃহীত
নিহত কিশোরী জান্নাত (বাঁয়ে) ও রাইসা। ছবি : সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ কিশোরীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নে দুর্ঘটনাকবলিত রহমানেরহাট সংলগ্ন গজারিয়া নদীতে মরদেহ দুটি ভেসে ওঠে।

নিহতরা হলো- মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জেলে রফিকুল ইসলাম সরদারের মেয়ে রাইসা (১২) এবং ঢাকার গেন্ডারিয়া এলাকার রিকশাচালক জসিম বেপারীর মেয়ে জান্নাত (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে রাইসা ও জান্নাত দুই মামাতো-ফুফাতো বোন বাড়ির পাশের গজারিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে বুধবার বিকেলে হিজলা উপজেলার ফায়ার স্টেশনের কর্মী এবং বরিশালের ডুবুরি দলের দুটি ইউনিট নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ শুরু করে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হলেও কারও সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ওই ২ কিশোরীর মরদেহ ভেসে ওঠে।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন হাওলাদার কালবেলাকে বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে গজারিয়া নদীতে দুর্ঘটনাকবলিত এলাকায় দুই কিশোরীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তারা নৌ-পুলিশের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জান্নাত এবং রাইসার মরদেহ শনাক্ত করেন।

কালীগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ মো. এনামুল হক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ওই দুই কিশোরীর পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, দুই কিশোরী সাঁতার না জানার কারণেই দুর্ঘটনার শিকার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X