সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাসাবাড়িতে কেয়ামত পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকা উচিত : জ্বালানি উপদেষ্টা

কৈলাশটিলা এমএসটিই প্লান্ট পরিদর্শন শেষে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
কৈলাশটিলা এমএসটিই প্লান্ট পরিদর্শন শেষে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

বাসাবাড়িতে কেয়ামত পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন করে আর বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে ঢাকাতেও আবাসিকে গ্যাস বন্ধ করে দিতাম।

শুক্রবার (১৩ জুন) দুপুরে সিলেটের কৈলাশটিলা এমএসটিই প্লান্ট গোলাপগঞ্জ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেছেন।

ফাওজুল কবির খান বলেন, নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না। এক সময় আমাদের গ্যাসের ব্যবহার ছিল না- তখন বাসাবাড়িতে গ্যাস হয়েছে। শিল্প কারখানা গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ঘাটতি, বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া অপচয় হবে।

তিনি বলেন, সিলেটে দুটি কূপ থেকে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। প্রতি বছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে।

জ্বালানি উপদেষ্টা বলেন, সিলেটসহ যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয় সেসব জায়গায় ৮০০ টাকায় সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার। সামনে থেকে বাসাবাড়িতে এলপিজি গ্যাস ব্যবহার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের (অপারেশন বিভাগ) অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, বাপেক্স/এসজিএফএলের প্রকৌশলী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, পেট্রো বাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, সেক্রেটারি এবং জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন, কৈলাসটিলা গ্যাস ফিল্ডের ডিজিএম ফারুক আহমদ, কৈলাসটিলা গ্যাস ফিল্ড এমএসটি প্লান্টের ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট কূপের কাজে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীরা।

এর আগে, শুক্রবার সকাল ১০টায় জ্বালানি উপদেষ্টা উপজেলার পৌর এলাকাস্থ কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭নং কূপ এলাকা, বাপেক্সের রিগ বিজয়-১২ ও কৈলাশটিলা ১নং কূপে ওয়ার্কওভারের নিমিত্ত প্রস্তুতকৃত রিগপ্যাড পরিদর্শন করেন। এরপর তিনি একই উপজেলাধীন কৈলাশটিলা এমএসটি প্লান্ট পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X