নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা মেনে নিলেই সংস্কার হয়ে যায় : দুলু

নাটোরের বড়াইগ্রামে এক পথসভায় বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরের বড়াইগ্রামে এক পথসভায় বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দলের কাছ থেকে সংস্কারের প্রস্তাব নিচ্ছে। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিলেই তো সংস্কার হয়ে যায়।

শনিবার (১৪ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রামে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা ও পৌর যুবদল আয়োজিত এ সভায় দুলু আরও বলেন, আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ষোষণা করেছেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে।

৩১ দফাকে এ দেশের মানুষের মুক্তির সনদ হিসেবে অভিহিত করে দুলু বলেন, এর মধ্যেই বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, বিচারব্যবস্থা, কৃষি, সংস্কৃতিসহ সব সমস্যার সমাধান রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X