সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

দুই যুবককে অমানুষিক নির্যাতন, ভিডিও ভাইরাল 

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রাম্য সালিশে দুই যুবককে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। শনিবার (১৪ জুন) বিকেলে বারদী ইউনিয়নের মসলেন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীরা হলেন, বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামের নবী হোসেনের ছেলে আল আমিন ও একই গ্রামের জামান মিয়ার ছেলে পারভেজ।

জানা যায়, এভারগ্রিন কিন্ডারগার্টেন নামের একটি স্কুল থেকে সোমবার (৯ জুন) রাতে ৯টি ফ্যান ও বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় গত শনিবার দুপুরে ফ্যান ও মোটর বিক্রি করতে গেলে জনতার হাতে ধরা পড়ে আল আমিন ও পারভেজ নামের দুই যুবক।

পরে তাদের ধরে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে বিকেলে মসলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের বিরুদ্ধে একটি সালিশের আয়োজন করা হয়। সেই সালিশে বারদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ওমর ফারুকসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। এ সময় চুরির দায়ে দুই যুবককে পিটিয়ে নির্যাতন করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য ওমর ফারুক ও মসলেন্দপুর গ্রামের নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা নিজেই প্লাস্টিকের পানির পাইপ দিয়ে উপস্থিত লোকজনের সামনে তাদেরকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ইউপি সদস্য গলায় পা দিয়ে চেপে ধরেন।

স্থানীয়দের দাবি, ওই এলাকার আল আমিন, শান্ত ও পারভেজের চুরির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র চুরি করে তারা। তাদের বিভিন্ন সময়ে স্বাভাবিকভাবে বিচার করলেও তারা নিজেদের শুধরে নেয়নি। তাই রাগান্বিত হয়ে ইউপি সদস্য নিজেই লাঠি দিয়ে আঘাত করেছেন।

অভিযুক্ত বারদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক জানান, তাদের বিচার করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছি। চোরেরা তার আত্মীয় হওয়ার কারণে এমনভাবে শাসন করেছেন। বিচার সালিশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মামুন বলেন, ভিডিওতে যা দেখলাম কুকুরকেও এভাবে মানুষ মারতে পারে না। পেছনে হাত বেঁধে দুই ব্যক্তি একের পর এক আঘাত করছেন। তবে তারা অপরাধী হলে পুলিশে দিতে পারত।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, দুই যুবককে হাত বেঁধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১০

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১১

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১২

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৩

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৪

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৫

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৬

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৭

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৮

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৯

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

২০
X