মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

৫ মাস পেরিয়ে গেলেও বই পায়নি ২৪০ শিক্ষার্থী

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের ২৪০ শিক্ষার্থীর মধ্যে বছরের সাড়ে ৫ মাস পেরিয়ে গেলেও একটি বিষয়ে বই পায়নি শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার্থীসহ উদ্বিগ্ন অভিভাবকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় মার্চের মধ্যে সব শিক্ষার্থীর বই দেওয়া শেষ হয়েছে। কিন্তু উপজেলার সব শিক্ষার্থী বই পেলেও ওই সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থী একটি বিষয়ে নবম-দশম শ্রেণির (ইসলাম শিক্ষা ও হিন্দুধর্ম শিক্ষা) বই সরবরাহ করা হয়নি। এতে করে, শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এরই মধ্যে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন উপলক্ষে বিদ্যালয়গুলোতে লম্বা ছুটি শেষ হবে ২২ জুন। আর মাধ্যমিকের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ২৪ জুন। ফলে শিক্ষার্থীদের পাঠ্যবই হাতে পেতে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। কারণ বিদ্যালয় বন্ধ থাকায় সব বিদ্যালয়ে অবশিষ্ট বই সময়মতো না পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির প্রভাতি শাখার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিহা ইসলাম জানান, আমি এখনো বই পায়নি। অথচ বিদ্যালয় খোলার একদিন পরই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। ওই বিষয়ের বই না পাওয়ায় উত্তরপত্রে আমি কি লিখব। এ নিয়ে আমি খুবই চিন্তিত।

বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিছী জানান, এখনো নবম ও দশম শ্রেণির একটি বিষয়ের বই পেতে বাকি আছে। তবে বাকি শ্রেণিগুলোর বই পেয়েছেন। তবে দ্রুত শিক্ষার্থীরা যেন বই পায় সেজন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ওই বিদ্যালয়ে বই পায়নি। যেসব শিক্ষার্থী বই পায়নি তাদের হাতে বই দেওয়া শুরু হয়েছে। বিলম্বে বই সরবরাহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্য উপজেলা থেকে সংগ্রহ করে বই বিতরণ করা হচ্ছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ জানান, চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থীর জন্য মাধ্যমিক স্তরের বই দেওয়া হয়েছে। সেই রিপোর্ট আমার কাছে আছে। তবে একটি বিদ্যালয়ে একটি বিষয়ের পাঠ্যবই এখনো সরবরাহই করতে পারেনি সেটা খোঁজ নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ শিফটে ১২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X