চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আবাসিক হোটেলে ‘সাংবাদিক’ সেজে অভিযান চালানো সেই হান্নান আটক

আটক হান্নান রহিম তালুকদার। ছবি : কালবেলা
আটক হান্নান রহিম তালুকদার। ছবি : কালবেলা

চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি অভিযান চালানোর ঘটনায় ভাইরাল হওয়া হান্নান রহিম তালুকদার নামের এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

হান্নান রহিম নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক এবং CSTV24 নামের একটি অনলাইন টিভির চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এ ছাড়া সম্প্রতি তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত হয়েছেন বলে জানা গেছে, এবং দলের একাধিক নেতার সঙ্গে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেলে ঢুকে ‘অভিযান’ চালান হান্নান। হাতে বুম মাইক্রোফোন ও ক্যামেরা নিয়ে তিনি একের পর এক কক্ষে গিয়ে অতিথিদের নাম-পরিচয়, অবস্থান ও আগমনের কারণ জানতে চান। এমনকি কয়েকজনকে ভিডিও ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদও করেন, যার মধ্যে এক দম্পতিকে বারবার তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি তিনি নিজেই তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ কালবেলাকে বলেন, ‘এ ধরনের অনধিকার তল্লাশি ও ভিডিও ধারণ সাংবাদিকতার আওতায় পড়ে না। এটি স্পষ্টভাবে বেআইনি কাজ এবং ব্যক্তি গোপনীয়তায় হস্তক্ষেপ। অভিযুক্ত ব্যক্তি আমাদের কোনো সদস্য নন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X