মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৭:৫০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

পুশইন করা ভারতীয় দম্পতিকে ফেরত পাঠাল বিজিবি 

অবৈধভাবে পুশইন করা ভারতীয় দম্পতি। ছবি : কালবেলা
অবৈধভাবে পুশইন করা ভারতীয় দম্পতি। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও চাপসার সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইন করা ভারতীয় এক দম্পতিকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন করা ২৩ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ওই ২ জন ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন।

সোমবার (১৬ জুন) রাত ৮টার দিকে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

ভারতীয় নাগরিক দুজন হলেন- উত্তর চব্বিশ পরগনার জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামে তাহাজুর মন্ডলের ছেলে ফজের মন্ডল (২১) ও তার স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)।

৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুন রাত ১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের অভ্যন্তর থেকে ২৩ জন (৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬ জন শিশু) বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় সোপর্দ করা হয়। তবে বাকি ২ জনের পরিচয় নিশ্চিত করে দেখা যায়, তারা ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বাসিন্দা ও তারা দুজনে স্বামী-স্ত্রী।

পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)- ৮৭ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আয়োজন করে। সোমবার সন্ধ্যায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং এরপর ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অনুপ্রবেশসহ সকল অপরাধ প্রতিরোধে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং এ বিষয়ে তথ্য প্রদান করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X