চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার যুবায়ের ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার যুবায়ের ইসলাম। ছবি : সংগৃহীত

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবায়ের ইসলাম (৫৯) রাজশাহী তানোর উপজেলা সাদিপুরের মৃত আবু বাককারের ছেলে। তিনি তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাজশাহী তানোর থানায় একাধিক মামলা রয়েছে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ রমজান আলী জানান, মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার জন্য দর্শনা ইমিগ্রেশনে আসেন তিনি। এরপর পাসপোর্ট স্ক্যান করার সময় দেখা যায় তার নামে তানোর থানায় মামলা রয়েছে। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, তিনি কালো তালিকাভুক্ত। তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার যুবলীগ নেতা যুবায়ের জানান, তিনি ক্যানসারের রোগী। চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। ৬ মাস আগেও গিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা আছে। তবে তিনি জামিনে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X