সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৩:১১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুটে ‘জয় বাংলা স্লোগান’ লিখে হত্যার হুমকি

লালটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু। ইনসেটে চিরকুট। ছবি : কালবেলা
লালটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু। ইনসেটে চিরকুট। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে চিরকুটসহ একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এক পৃষ্ঠার ওই চিরকুটে ‘জয় বাংলা’ স্লোগানসহ বেশ কয়েক জনকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে গাংনীর চরগোয়াল গ্রাম ঘাটপাড়ার আলতাব হোসেনের মুদি দোকানের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা ও চিরকুটটি উদ্ধার করে ভবানীপুর ক্যাম্প পুলিশ।

এদিকে পরিত্যক্ত বোমার সঙ্গে হুমকিসহ চিরকুটের কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।

উদ্ধার করা ওই চিরকুটে ‘জয় বাংলা’সহ শেখ হাসিনা ফিরবে স্লোগান দিয়ে শুরু করে প্রতিশোধ নেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়। সেখানে কিছু মানুষকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। সবাইকে প্রস্তুত থাকতে এবং শেল্টার দিতে আহ্বানও জানানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনী উপজেলা চরগোয়াল গ্রামের সড়কের পাশে লালটেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চিরকুট ও লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X