নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনের পাত চুরি, সরকারি কর্মকর্তা আটক

উপসহকারী প্রকৌশলীকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
উপসহকারী প্রকৌশলীকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাতসহ গুরুত্বপূর্ণ মালপত্র চুরি করে বিক্রির অভিযোগে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নিজ কার্যালয় থেকে তাকে আটক করে।

সৈয়দপুর রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্র জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোরে ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইনের পাত গ্যাস দিয়ে কাটা হয়। পরে সেই পাতগুলো পাচার করা হয়।

এমন গোপন সংবাদে তদন্ত শুরু করে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে পাচারের আলামত পেয়ে জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথ সহযোগিতায় সুলতান মৃধাকে আটক করে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখান থেকে বিপুল রেললাইনের পাত পাচার করা হয়েছে। তাই সুলতান মৃধাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএনবি পার্বতীপুর থানার পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বলেন, যেহেতু এই কার্যালয় পার্বতীপুরের অধীন, তাই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। সৈয়দপুর রেলওয়ে থানায় এ সংক্রান্ত মামলা করার পর রেলওয়ে পুলিশ পাচারকৃত মালপত্র উদ্ধার ও পাচারের সঙ্গে অন্যান্য জড়িতকে গ্রেপ্তারে তৎপরতা চালাবে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলমান। আটক সুলতান মৃধাকে জিআরপি হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। জিজ্ঞাসাবাদের পর এর সঙ্গে জড়িতদের খোঁজ ও পাচারকৃত মালপত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১০

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১২

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৩

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৪

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৫

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৯

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

২০
X