ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকা উচিত : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকা উচিত। বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছি। আমার জগতটা এখন রাজনীতিতে। আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে ছিলাম না।

শুক্রবার (২০ জুন) বিকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে দেশ ও ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, এই স্টেডিয়ামে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। এক সময় আমিও খেলতাম। আমার সুযোগ হয়েছিল ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার৷ দেশ ও বাইরের বড় বড় খেলোয়াড়রা এ মাঠে খেলা করেছেন৷ স্টেডিয়ামে জোনাল ও জাতীয় দলের খেলার আয়োজন করতে হবে৷ এতে ক্রিকেটের মান ও খেলার মান বাড়বে৷

অনুষ্ঠিত টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ১৬টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স৷

এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন৷ এছাড়াও আয়োজক কমিটি, টিম ম্যানেজম্যান্টসহ সুধীজনরা উপস্থিত ছিলেন৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X