সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জোর যার মুল্লুক তার’ এ রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে : হান্নান মাসুদ

সিরাজগঞ্জের বেলকুচিতে নাগরিক সমাবেশে আব্দুল হান্নান মাসুদসহ অন্যরা। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের বেলকুচিতে নাগরিক সমাবেশে আব্দুল হান্নান মাসুদসহ অন্যরা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করায়ত্ব করে রাখার মাধ্যমে আরও একবার জোর যার মুল্লুক তার এ রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, মনে রাখবেন, এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না, আপনাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হবে।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জের বেলকুচি আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে হান্নান মাসুদ বলেন, দেশে এসে মানুষের জন্য রাজনীতি করেন। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের অত্যাচারের কারণে দেশ থেকে দূরে আছেন। কিন্তু যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেদিন আপনাদের সকল মামলার খালাস হয়ে গেছে। কোনো মামলা নেই তারপরে কি দেশের মাটির ঘ্রাণ নিতে ইচ্ছে করে না? কেন আপনারা বিদেশের মাটিতে বসে আছেন? প্রধানমন্ত্রীত্ব ঠিক হলেই কি দেশে ফিরবেন? দেশকে ভালোবাসলে বিনা কারণে কোনো মানুষ দেশের বাইরে থাকে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যদি রাজনীতি গ্রহণ করত তবে ২৪ এর গণঅভ্যুত্থান হতো না। ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বাচক বলেছে। এ দেশকে কোনো পরিবারের কাছেই ছেড়ে দেওয়া হয়নি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন, জাতীয় যুবশক্তির সংগঠক ইসমাইল হোসেন সিরাজী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X