বরগুনা ও আমতলী প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বরগুনার আমতলীতে বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

শনিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওয়বুনীয়া আটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী গ্রামের মো. আজিজুল ইসলাম (৬৫), তার মেয়ে মোসাদ্দিকা আকতার এবং গলাচিপা উপজেলার নলুয়া বগী গ্রামের খালেদা বেগম (৫০)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেওয়বুনীয়া আটঘড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটা অটোরিকশায় সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থাকা যাত্রীদের মধ্যে সোনাখালি এলাকার আজিজুল খান ও তার মেয়ে মোসাদ্দিকা আকতার ঘটনাস্থলে মারা যান।

এ সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোসাদ্দিকার পাঁচ দিন বয়সী শিশু সন্তান ও তার দাদি শাশুড়ি মোসাম্মৎ খালেদা বেগমকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগমের মৃত্যু হয়।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ঢাক-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিনজন নিহত হন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১০

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১১

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১২

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৩

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৫

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৬

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৭

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৮

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

২০
X