দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভ্যানচালক সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ

হত্যা মামলার প্রধান আসামি আলিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
হত্যা মামলার প্রধান আসামি আলিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আলিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলিম হোসেন সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বশির আহমেদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকেলে উপজেলার গোবরগাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আলিম হোসেন ও সহযোগীরা তার চাচি মাহাফুজা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৮ এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ২৮ এপ্রিল নিহতের ছেলে বাপ্পি হোসেন দৌলতপুর থানায় আলিমকে প্রধান আসামি এবং আরও সাতজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডল বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলিমের অবস্থান শনাক্ত করে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, গ্রেপ্তার আলিম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X