মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

কাজ না করেই বিল উত্তোলন, প্রতিবেদন জমা হয়নি ৫ কর্মদিবসেও

ছবি : গ্রাফিক্স কালবেলা।
ছবি : গ্রাফিক্স কালবেলা।

কুমিল্লার বরুড়ায় প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিষয়টি আমলে নিয়ে কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব প্রদান করেন। ৫ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও তা করা হয়নি।

গত ১৫ জুন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) আবু সালেহ মো. হানিফ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ৫ কর্মদিবসের মধ্যে সরেজমিন গিয়ে তদন্ত সাপেক্ষে অত্র দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার জন্য। ৫ কর্মদিবসের প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার (২২ জুন)। তবে সেই দিনও প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ভবানীপুর ইউনিয়নের ঘটকপুর খলিল চেয়ারম্যান বাড়ির পাশের খালে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য এডিপি খাত থেকে ৩ লাখ ৯৯ হাজার ৯১০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাস্তবে এ প্রকল্পের কাজ এলজিইডির আওতায় আগেই সম্পন্ন হয়েছিল, রাস্তা পাকাকরণ পাশাপাশি খালের পাশে ৩০০ মিটার প্রতিরক্ষা দেয়াল নির্মাণ ব্যয় ছিল ২ লাখ ৮৭ হাজার টাকা। কাজটি শেষ হয় ২০২২ সালের ৭ জুলাই এবং দায়িত্বে ছিলেন ঠিকাদার খলিলুর রহমান।

একই প্রকল্প দেখিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে নতুনভাবে দরপত্র আহ্বান করে শাহজাহান টেকনো বিল্ডার্সকে ৩ লাখ ৯৯ হাজার ৯১০ টাকায় কাজের কার্যাদেশ দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানটির মালিক রোবায়েত আহমেদ উৎস এবং উপজেলা উপসহকারী প্রকৌশলী আ. মান্নান মিলে পূর্বে সম্পন্ন হওয়া এলজিইডি প্রকল্পকেই এডিপির প্রকল্প হিসেবে দেখিয়ে বিল উত্তোলন করেন।

প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলনের বিষয়ে রোবায়েত আহমেদ উৎস বলেন, আমার হাতে অনেক কাজ, ফাইল দেখে বলব।

উপজেলা উপসহকারী প্রকৌশলী আ. মান্নানকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

বরুড়া উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, চিঠি ইস্যু হয়েছে ১৫ জুন (রোববার) এবং আমি ২১ জুন (শনিবার) চিঠি পেয়েছি। আমাদের জুন ক্লোজিংয়ের কারণে আমি বিষয়টি নিয়ে সরেজমিনে কিংবা ফাইল দেখতে পারিনি। অল্প সময়ের মধ্যে ফাইল দেখে সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়ে দেব।

কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন বলেন, আমি চিঠি পেয়েছি। আমি উপজেলা প্রকৌশলীকে চিঠি পাঠিয়েছি। আসলে আমাদের জুন ক্লোজিং চলছে। কাজের ব্যস্ততার জন্য প্রতিবেদন জমা দিতে সময় লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X